বিজ্ঞান ও (সং)রক্ষণশীলতা বনাম ঝপাং ও ভতাং
(ইচ্ছাকৃত গুরুচণ্ডালী এবং অনিচ্ছাকৃত অন্যান্য দোষ পাঠক নিজগুণে মার্জনা করবেন।) মুখবন্ধ: ছেলেবেলায় পড়িয়াছিলাম “বিজ্ঞান” শব্দের অর্থ হ্ইল বিশেষরূপে লব্ধ জ্ঞান। এই বিশেষ-রূপটি কি প্রকার তাহা সম্পর্কে সম্যক ধারণা স্পষ্ট করিয়া আলোচিত হ্ইতে দেখি নাই। ফলতঃ, স্বভাবসিদ্ধ ধোঁয়াটে ভাবনা লইয়া বিজ্ঞানের ছাত্রদশা ঘুচাইতে ঘুচাইতেই অর্ধেক জীবদ্দশা ঘুচিবার উপক্রম হইয়াছে! (সং)রক্ষণশীলতা বলিতেও আকণ্ঠ ঘোমটা টানা এয়োস্ত্রী-মার্কা ছবিটাই … Read more
শুক্রাণুদের সাঁতার অথবা ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণীদের গতিবিধির কিসসা
- আতীশ ভাটিয়া* শামুকের মত তুলতুলে হোক বা একতাল কাদার মত নরম – পদার্থবিদ্যার ভাষায় যাকে বলে অস্থিতিস্থাপক – এরকম বস্তু নিয়ে বিজ্ঞানের ক্লাসরুমে আমরা বড় একটা মাথা ঘামাই না। যে কোনও পদার্থবিদ্যার পাঠ্যবই খুললেই সাধারণত যে ছবিগুলো আপনি দেখবেন সেগুলো অনমনীয় কঠিন বস্তুর – চৌকো কাঠের ব্লক, আনত তল, টেনে বাড়ানো যায় না এমন … Read more
Quantum পরিসংখ্যান-গতিবিদ্যা, আচার্য্য সত্যেন বসু ও বাঙালীর বিজ্ঞান সাংবাদিকতা
এই প্রবন্ধে আমার প্রধান বক্তব্য পদার্থবিদ্যার যে শাখাকে ঘিরে, তার পোশাকি নাম পরিসংখ্যান-গতিবিদ্যা বা statistical mechanics। এই সুযোগে, পদার্থবিদ্যার এই বিশেষ শাখায় স্বনামধন্য বৈজ্ঞানিক আচার্য্য সত্যেন বসুর অবদান সম্পর্কেও আমি কিছু কথা বলব। কিন্তু আমার এই লেখার পেছনে তৃতীয় একটা উদ্দেশ্যও আছে। এই রচনার মাধ্যমে আমি হালে বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত বিজ্ঞান-বিষয়ক কিছু প্রবন্ধের সমালোচনাও করতে … Read more
একটি (রায়চৌধুরী) সমীকরণ, একটি সাক্ষাৎকার
বাংলা এবং বিজ্ঞান বলতে প্রথমেই মনে পড়ে বাঙালী বিজ্ঞানীর কথা। বিজ্ঞানী বলতে আমাদের হয়ত প্রথমেই মনে হবে নিউটন, আইনস্টাইন; আর বাঙালী বিজ্ঞানী বলতে জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখের নাম। এঁরা যথার্থই প্রথিতযশা। অথচ সাধারণতঃ বিজ্ঞানের জগতে এমন অনেক চরিত্র আছেন যাঁরা (নানা কারণে) প্রচলিত অর্থে প্রচারের অন্তরালে, কিন্তু তঁাদের অবদান অপরিসীম। অমল কুমার … Read more
LHC-র গপ্প
আমাদের আজকের গপ্পের বিষয় Large Hadron Collider (অল্প কথায় LHC)। নামটা শোনা ঠেকছে কি ? হতেই পারে, কারণ বঙ্গ দেশে এবং তামাম ভারতবর্ষে ইতিপূর্বে এ বিষয়ে কিঞ্চিত হইচই হয়েছিল, যখন এই যন্ত্রটি বছর তিনেক আগে (১০ই সেপ্টেম্বর ২০০৮) প্রথম চালু হয় । আমাদের মহান (পড়ুন গবেট ) ভারতীয় মিডিয়া কৃষ্ণগহ্বর (black hole) তৈরীর অজানা আশঙ্কায় আর … Read more
শুরুওয়াত
আয় তোর মুণ্ডুটা দেখি, আয় দেখি ‘ফুটোস্কোপ’ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। কোন দিকে বুদ্ধিটা খোলে, কোন দিকে থেকে যায় চাপা, কতখানি ভস্ ভস্ ঘিলু, কতখানি ঠক্ঠকে ফাঁপা। মন তোর কোন দেশে থাকে, কেন তুই ভুলে যাস কথা- আয় দেখি কোন ফাঁক দিয়ে, মগজেতে ফুটো তোর কোথা। টোল-খাওয়া ছাতাপড়া মাথা, ফাটা-মতো … Read more



